Thursday, March 26, 2026

মালবোঝাই লরির সামনাসামনি সংঘর্ষ আগুন! পুড়ে মৃত্যু চালকের

Date:

Share post:

ফের ভয়াবহ দুর্ঘটনা! মুর্শিদাবাদে (Murshidabad) দুই লরির সামনাসামনি ধাক্কায় আগুন (Truck collision)। লরির কেবিনেই পুড়ে মৃত্যু চালকের। গুরুতর জখম অবস্থায় খালাসীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির (Sagardighi) ১২ নম্বর জাতীয় সড়কে। আরও পড়ুন : প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে চারটি ইঞ্জিন

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তার একদিক থেকে আসামগামী চা বোঝাই একটি লরি আসছিল। উল্টো দিক থেকে বালিবোঝাই আর একটি লরি আসছিল, হটাৎ-ই দুই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কায় প্রথমে চা বোঝাই লরিতে আগুন লাগলেও মুহূর্তেই বালিবোঝাই লরিতে তা ছড়িয়ে পড়ে।দুর্ঘটনায় আহত হন দুই লরির চালক ও খালাসি। চা বোঝাই গাড়ির খালাসি আগুন থেকে বেরিয়ে আসতে পারলেও চালক আটকে পড়েন। আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর। আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...