Sunday, June 21, 2026

বেলারানি কীভাবে খুন হল? জানতে চোখ রাখুন ফ্রাইডে-তে

Date:

Share post:

সিনেমা, ওয়েব সিরিজ (Web Series), গল্প, উপন্যাস- ক্রাইম থ্রিলার সব সময় নজর কাড়ে। সেই কারণেই গোয়েন্দা উপন্যাস থেকে ছবি করার প্রবণতা বেশি পরিচালকদের। নতুন গোয়েন্দাকেও পর্দায় এনেছেন অনেকে। যেমন, গোরা, অচিন্ত্য আইচ বা মিস্টার কেলকাতা। ছোট পর্দায় দেখা গিয়েছিল ‘গোয়েন্দা গিন্নি’কে। এবার সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজ আনছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার OTT প্ল্যাটফর্ম ফ্রাইডে। নাম ‘১৯৫৪ দ্য হিস্টোরিক্যাল ক্রাইম’। লালবাজারের দুঁদে গোয়েন্দা ‘সমরেন্দ্র সেনগুপ্ত’ কীভাবে বেলারানি মার্ডার কেস সমাধান করছেন তাই নিয়ে এগিয়েছে এই ওয়েব সিরিজের গল্প। সায়ন্তন মুখোপাধ্যায়ের তৈরি এই রহস্য রোমাঞ্চে সিরিজে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh)। সিরিজে খলনায়ক সৌরভ দাস।

 প্রথমে সিরিজটির (Web Series) নাম রাখা হয়েছিল ‘১৯৫৪ বেলারানি মার্ডার কেস’। পরে নাম পাল্টে ‘১৯৫৪ দ্য হিস্টোরিক্যাল ক্রাইম’ রাখেন পরিচালক। সিরিজে স্ত্রী বেলারানিকে নৃশংসভাবে খুন করে অপরাধী। তার টুকরো টুকরো দেহ পাওয়া যায় গঙ্গার ঘাটে সেই দেহের টুকরো ধরেই আসল অপরাধীকে খুঁজে বের করে লালবাজারে গোয়েন্দা সমরেন্দ্র। ১৯৫৪ সালের উত্তর কলকাতার বিভিন্ন ছবি দেখা যাবে সিরিজের। 

সিরিজে বেলারানির চরিত্রে অভিনয় করবেন প্রান্তিকা দাস। এছাড়াও থাকছেন পূজারিণী ঘোষ, সুদীপা বসু, কৌশিক সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে ওটিটি প্লাটফর্ম ফ্রাইডেতে এ বছরের শেষে বা পরের বছরের প্রথমেই মুক্তি পাবে ‘১৯৫৪ দ্য হিস্টোরিক্যাল ক্রাইম’।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...