Monday, June 22, 2026

সপ্তমীতেই বৃষ্টি শুরু: উপেক্ষা করেই রাজপথে জনজোয়ার

Date:

Share post:

আর পাঁচটা পুজোর দিনের থেকে আলাদা হওয়ার কথা ছিল না। দুর্গাপুজোর সপ্তমীতে হলও তেমনটাই। যদিও বৃষ্টির পূর্বাভাস না থাকা সত্ত্বেও শহর ভিজলো বৃষ্টিতে। তবে কলকাতার দুর্গাপুজোর (Durgapuja 2025) দর্শনার্থীরা বুঝিয়ে দিলেন বৃষ্টিকে তাঁরা ভয় পান না। বাগবাজার থেকে বেহালা, চেতলা থেকে সল্টলেক – একইভাবে ভিড় বজায় রইল দুর্গাপুজোর সপ্তমীতে (Saptami)।

শোভাবাজার রাজবাড়ি হোক বা হাতিবাগান সার্বজনীন অথবা কুমোরটুলি পার্ক, সপ্তমীর সকাল থেকে ভিড়টা আছড়ে পড়ছিল। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে শুধু ভিড় রইল না, পরিণত হল জনসমুদ্রে। শুধু উত্তর কেন, মধ্য কলকাতা, পূর্ব কলকাতা, সল্টলেক, দক্ষিণ কলকাতা, বেহালা, হরিদেবপুর, ঠাকুরপুকুর, কসবা, গড়িয়া, নাকতলা—এক কথায় টালা থেকে টালিগঞ্জের প্রতিটি রাস্তা, প্রতিটি কোণায় সুনামির মতো ভিড় আছড়ে পড়েছে।

বৃষ্টির ভ্রুকুটি থাকলেও তা এখনও পর্যন্ত বঙ্গবাসীকে দমাতে পারেনি। অষ্টমীতে নাকি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নবমী, দশমীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারই আভাস পাওয়া গেল সপ্তমীতে (Saptami)। সন্ধ্যার পরই হয়ে গেল এক পশলা বৃষ্টি (rain)। তাতে কী! প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মধ্যরাতেও একই ছবি। বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল।

আরও পড়ুন: গোলাপের দামে পদ্ম! অষ্টমীর আগে সুখবর ফুলের বাজারে

এই সময়টায় নামীদামি রেস্টুরেন্ট থেকে শুরু করে কলকাতা স্ট্রিট ফুড, ফাঁকা নেই কোথাও। ঘামতে ঘামতে বন্ধুবান্ধব, পরিজনদের নিয়ে ঠাকুর দেখার পর পেটপুজো না হলে চলে! অতএব বাঙালি এখন রাতের দিকে, কখনও বা দুপুরে লাইন দিচ্ছে রেস্টুরেন্টের দরজায়।

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...