Sunday, June 21, 2026

অদ্য পুজোর শেষ লগ্ন, নবমীতেই আগামী বছরের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু

Date:

Share post:

নবমী তিথি (Maha Navami) মানে আনন্দের মাঝেও আকাশে বাতাসে বিষাদের সুর। আবার এক বছরের প্রতীক্ষার পর উমাকে এভাবে এত আপন করে পাওয়া যাবে বাংলার ঘরে। তাই শেষ লগ্ন পর্যন্ত দুচোখ ভরে মাকে দেখা আর শিল্পীদের অসাধারণ শিল্পকার্যকে চাক্ষুষ করতে অষ্টমীর সারারাত ঠাকুর দেখেও ক্লান্ত হয়নি বাঙালি। নবমীর সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি খেলায় বিভ্রান্ত ভাব হওয়ার পরোয়া না করে মন্ডপে মন্ডপে ঠাকুর দেখার ভিড়। তার সঙ্গে আবার চট করে চোখ বুলিয়ে নেওয়া আগামী বছর পুজো কবে সেই হিসেবে (next year Durga Puja schedule)।

সারা বছর হাজার ঝুঁকি, দুঃখ, আনন্দ সবটা নিয়ে অপেক্ষা করে থাকা পাঁচ দিনের উজ্জ্বল মুহূর্তের। সকলেই বলেন, পুজো আসবে আসবে এটাই ভালো। কারণ পুজো এলেই কীভাবে যে চার দিন কেটে যায় বোঝাই যায় না।এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। নবমীর রাত পোহালেই বৃহস্পতিবার দশমী তিথিতে অবসান শারদোৎসবের৷ কিন্তু যেখানে শেষ সেখান থেকেই শুরুর সম্ভাবনা। তাই একনজরে দেখে নেওয়া যাক আগামী বছর দুর্গাপুজো কবে পড়েছে।

২০২৬ সালে দুর্গাপুজোর নির্ঘন্ট:
পঞ্জিকা অনুসারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে (বাংলার ১৪৩৩ বঙ্গাব্দ) মহালয়া তিথি পড়েছে ১০ অক্টোবর, শনিবার৷

  • • মহাষষ্ঠী – ১৭ অক্টোবর
  • • মহাসপ্তমী – ১৮ অক্টোবর
  • • মহাষ্টমী – ১৯ অক্টোবর
  • • মহানবমী – ২০ অক্টোবর
  • • বিজয়া দশমী – ২১ অক্টোবর

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...