Sunday, June 21, 2026

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

Date:

Share post:

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের মানুষের শুভ কামনায় দিলেন পুজো।

নবমীর সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করেই কালীঘাটের মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে পুজো দেন। পুজো চলাকালীন নিজে হাতে কাঁসরও বাজান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: নবমীতেও প্যান্ডেল হুপিং! মেয়েকে নিয়ে চালতাবাগান পুজো মণ্ডপে অভিষেক 

দুর্গাপুজো যেমন বাঙালির কাছে মহা আনন্দযজ্ঞ, তেমনই এক পরম বিশ্বাসের জায়গা। নবমীর সকালেই সেই নির্মল আনন্দ সকলের সঙ্গে নিজের লেখা গান শেয়ার করে মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের সন্ধ্যাতে সেই রাজ্যবাসীরই মঙ্গল কামনায় দিলেন কালীঘাট মন্দিরে পুজো।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...