Sunday, June 21, 2026

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

Date:

Share post:

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)। আহত অন্তত ২০০ জন। মৃত্যু হয়েছে একাধিক পুলিশ কর্মীরও।

টানা ৭২ ঘন্টা ধরে বিক্ষোভ জারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK)। সাধারণ নাগরিকদের ৩৮ দফা দাবি নিয়ে মোজফফরাবাদ, মিরপুর, ধীরকোটসহ একাধিক শহরে বিক্ষোভে নাগরিকরা। সোমবার থেকে আন্দোলনে নামা নাগরিকদের উপর গুলি চালায় সেনাবাহিনী। পাল্টা মঙ্গলবার বিক্ষোভে রাশ টানতে আসা পাকিস্তানি পুলিশদের (Pakistan police) অস্ত্র চিনিয়ে নিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।

বুধবার ফের একবার পিওকে-তে নাগরিকরা প্রবল বিক্ষোভে শামিল হন। পুলিশ ও পাক সেনাবাহিনীকে লক্ষ্য করে ব্যাপক পাথরবৃষ্টি হয়। পাল্টা নাগরিকদের উপর গুলি চালায় পাক সেনা। প্রায় প্রতিটি শহরে একই ছবি দেখা যায়। সোমবারের ঘটনায় নিহতদের দেহ কবর দিতে বাধা দেয় নাগরিকরা। তাদের দাবি ছিল, যতক্ষণ না ৩৮ দফা দাবি নিয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ দেহ কবরস্থ করা যাবে না।

আরও পড়ুন: বিক্ষোভ-সংঘর্ষে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! দুর্নীতি চরমে, চাপে শরিফ সরকার

বিভিন্ন শহরে বিক্ষোভের জেরে পাকিস্তান পুলিশের (Pakistan police) অন্তত তিনজনের মৃত্যু হয়। ৯ জন পুলিশকর্মী আহত হন। তবে নাগরিকদের অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ধীরকোট শহরেই মৃত্যু হয়েছে চারজনের। এছাড়াও মোজফফরাবাদ ও মিরপুরে দুজন করে নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...