Wednesday, March 25, 2026

বরানগরে ভরদুপুরে বন্ধ সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ীর দেহ উদ্ধার

Date:

Share post:

দ্বাদশীর দুপুরে আশপাশের দোকান বন্ধ থাকার সুযোগে বরানগরে সোনার দোকানে ডাকাতি (Robbery)। দোকানের মধ্যে দোকানের মালিক শঙ্কর জানার হাত-পা বাঁধা দেহ উদ্ধার। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডাকাতির (Robbery) আগে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। ওই ব্যবসায়ীর (Businessman) পুত্র দিল্লি থেকে নিজের মোবাইলে দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে ফোন করেন। তারপরেই বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অন্তত পাঁচজন এসেছিল। তিনজন ভিতরে ক্রেতা সেজে ঢোকে। দুজন বাইরে পাহারা দেয়। ঘটনা তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে বরানগরে শম্ভু দাস লেনে সোনার দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখে শঙ্কর জানার ছেলে দিল্লি থেকে প্রতিবেশীকে ফোন করেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে দোকানের ভিতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ।

ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ মিলেছে, যেখানে দেখা যাচ্ছে দোকানের ভিতরেই শঙ্কর ছাড়াও আরও তিনজন রয়েছেন। তাঁদের মধ্যে দুই দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন প্রৌঢ়। এরপরই ক্যামেরার স্ক্রিন কালো হয়ে যায়। মৃতের হাত খোলা কিন্তু পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল।প্রাথমিক তদন্তে অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়।

পুলিশ সূত্রে খবর, ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে ঘটনাটি কাটানো হয়েছে। দুষ্কৃতীরা আগে থেকেই ঘটনাস্থল রেইকি করেছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ডাকাতির উদ্দেশে দোকানে ক্রেতা সেজে ঢুকেছিল কয়েকজন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। দোকান থেকে খোয়া যাওয়া গয়না ও সোনা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...