Wednesday, March 25, 2026

২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত কি খেলবেন বিরাট-রোহিত? মুখ্য নির্বাচকের কথায় জল্পনা

Date:

Share post:

জল্পনাকে সত্যি করেই একদিনের ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। যদিও একদিনের দল থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হয়নি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে (Rohit Sharma-Virat Kohli)। প্রশ্ন হচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপ (ICC World Cup 2027) পর্যন্ত কি খেলবেন দুই মহারথী?

টি২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন, রোহিত-বিরাটের একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ছিল। রোহিতকে অধিনায়কত্ব থেকে সরি্য়ে দেওয়ার পরই সেই প্রশ্ন আরও বড় আকার ধারণ করেছে। যদিও এই নিয়ে মুখ খুলেছেন অজিত আগারকর।

রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো প্রসঙ্গে অজিত আগরকর বলেন,  “পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে, সেটা দেখতে হবে। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর এটাও একটা কারণ। ওডিআই এখন খুব কম খেলা হয়, ২বছর কিন্তু বেশি সময় নয, বিশ্বকাপের আগে বেশি ম্যাচ পাওয়া যাবে না। তাই শুভমানকে এখন থেকেই দায়িত্ব দেওয়া হল। ও যাতে এখন থেকেই দল তৈরি করে নিতে পারে।যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকেও দল গুছিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল।”

তা হলে কি আগামী এক দিনের বিশ্বকাপে কোহলি-রোহিত খেলবেন না? বিরাট-রোহিতের আগামী বিশ্বকাপ খেলা  প্রসঙ্গে মুখ্য নির্বাচকের বক্তব্য, ‘‘ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।’

আরও পড়ুন :রোহিতে অনাস্থা! ওডিআই-তেও নেতা গিল, দলে সুযোগ পেলেন কারা?

একইসঙ্গে আগরকর বলেছেন, তিন ফর্ম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে,রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয়, যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল। ’’ মনে করা হচ্ছে, গম্ভীরের কথা ভেবেই রোহিতকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...