Monday, March 23, 2026

দুই সপ্তাহের মধ্যেই জাফার এক্সপ্রেসে ফের হামলা, লাইনচ্যুত একাধিক বগি

Date:

Share post:

দুই সপ্তাহের ব্যবধানে ফের  হালমা হল জাফার এক্সপ্রেসে( Jaffar Express)। মঙ্গলবার সিন্ধু-বালোচিস্তানের সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল  ট্রেনের একাধিক বগি। দুর্ঘটনার সময় ৪০০-র বেশি যাত্রী ছিলেন ট্রেনটিতে।  ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দুই সপ্তাহ আগেও  এই ট্রেনটিতে হামলা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ  ঘটল। পাকিস্তানের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে, এই ঘটনায় সাতজন  গুরুতর জখম হয়েছেন। পাকিস্তানের  বালোচিস্তান প্রদেশের  কোয়েটা থেকে খায়বার পাখতোনখোয়ার মধ্যে এই  ট্রেনটি যাতায়াত করে। সাম্প্রতিক সময়ে এই ট্রেনে বার বার হামলা হয়েছে। প্রতিবারই নাম উঠে এসেছে বালোচিস্তানের বিদ্রোহীদের।

মঙ্গলবার জাফার এক্সপ্রেসটি পেশোয়ার থেকে সিন্ধু প্রদেশের দিকে যাচ্ছিল। সেই  সময় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর পুলিশ এবং পাক আধা সেনা সেখানে পৌছাঁয়। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। পাক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের ফলে রেল লাইনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় বাড়ির সামনে খুন বিজেপি নেতা! নীরব মোদি, প্রশ্ন তৃণমূলের

গত মার্স মাসে এই জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালুচ বিদ্রোহীরা। ট্রেনের যাত্রীদের পণবন্দি করা হয়।  উদ্ধার কাজে নামে পাক সেনা। সেই ঘটনায় পাক সেনা সহ ২৬ জনের মৃত্যু হয়েেছিল।  ৩৫ জন বিদ্রোহী নিহত হন। এরপর গত আগস্ট মাসে  এই ট্রেনে হামলা হয়।  এখানেই শেষ নয়, গত দুই সপ্তাহ আগেও এই ট্রেনে হামলা।  বার বার জাফার এক্সপ্রেসকে টার্গেট করছে বালুচ বিদ্রোহীরা।

 

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...