Monday, March 23, 2026

বর্ষা বিদায়ের আগে নাকাল বাংলা, বৃহস্পতি থেকে স্বস্তির খবর

Date:

Share post:

থমকে রয়েছে বর্ষা বিদায় রেখা। যার সবথেকে বেশি প্রভাব গোটা বাংলা জুড়ে পড়েছে। উৎসবের মরশুমে মানুষের চোখের জলে বানভাসি বাংলা। তবে দুদিনের মধ্যে বর্ষার প্রভাব পুরোপুরি কাটার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

সাধারণত ১০ অক্টোবর বাংলা থেকে বর্ষা বিদায় নেয়। সেই অনুযায়ী হাতে মাত্র তিনদিন রয়েছে। তারই মধ্যে সম্পূর্ণভাবে বৃষ্টি বন্ধের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে মুক্তি মিলতে পারে বৃষ্টি থেকে।

আরও পড়ুন: পাশে আছি: উত্তরবঙ্গের দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন পুলিশের, প্রশংসা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে বুধবার থেকেই বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। যদিও মঙ্গলবারও কার্শিয়ং ও দার্জিলিংয়ের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে সেখানেও বৃষ্টি থামার পূর্বাভাস রয়েছে। এর ফলে নদীগুলির কারণে বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ উত্তরের জেলাগুলিতে কিছুটা স্বস্তির খবর।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...