Monday, March 23, 2026

ওড়িশায় বাড়ির সামনে খুন বিজেপি নেতা! নীরব মোদি, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

বিজেপি শাসিত ওড়িশায় সব রকমভাবে বাড়ছে দুষ্কৃতীরাজ। এবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল বিজেপি আইনজীবী নেতার। বাড়ির সামনেই গুলি করে মারা হয় ওড়িশা বার কাউন্সিলের বিজেপি নেতা পীতবাস পণ্ডাকে। ঘটনায় ওড়িশার (Odisha) সামগ্রিক গণতান্ত্রিক পরিস্থিতির অবনতির অভিযোগ আইনজীবীদের। বারবার বিভিন্ন বিরোধী শাসিত রাজ্যের ঘটনায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যদিও ওড়িশায় দলীয় কর্মীর মৃত্যু নিয়ে নীরব। তা নিয়েই প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল।

সোমবার রাতে প্রায় ১০ টা নাগাদ ওড়িশার বেরহামপুরে (Berhampur) নিজের বাড়ির সামনে ছিলেন আইনজীবী বিজেপি নেতা পীতবাস পণ্ডা। সেই সময়ে একটি বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর উপর গুলি চালায়। বিজেপি নেতার উপর দুরাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি তাঁর বুকে লাগে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এমকেসিজি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে যান পুলিশের ডিআইজি ও উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয় সিসিটিভি (CCTV) খতিয়ে দেখার কাজ। যদিও এখনও এই হামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি মুখ্যমন্ত্রী মোহন মাঝির (Mohan Majhi) পুলিশ।

তবে এত বড় ঘটনায় নীরব কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্রাক্তন তৃণমূল রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি করেন, বিজেপি শাসিত ওড়িশায় বিজেপির নেতা খুন। প্রধানমন্ত্রীর পোস্টের অপেক্ষায় আছি।

আরও পড়ুন: দিল্লিতে ধর্ষিতা ডাক্তারি পড়ুয়া, অভিযোগের পাঁচদিনেও অধরা অভিযুক্ত!

ওড়িশা বিজেপির দাবি, তারাও খুন নিয়ে ধন্দে। যদিও বিরোধীদের দাবি, এই ঘটনা ওড়িশা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। নিহত পীতবাস আগে কংগ্রেসে ছিলেন। লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। ফলে পুরোনো বিজেপির তিনি ছিলেন চক্ষুশূল। অন্যদিকে আইনজীবী হওয়ায় ব্যক্তিগত শত্রুতার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...