Friday, June 19, 2026

তৃণমূলের প্রতিনিধি দলকে আটকালে আমি ত্রিপুরায় যাব: হুঙ্কার মমতার

Date:

Share post:

তৃণমূলের প্রতিনিধি দলকে আটকালে এবার আমি যাব ত্রিপুরায়। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে বিজেপিকে নিশানা করেন মমতা।

এদিন আগরতলায় তৃণমূলের (TMC) প্রতিনিধিদলকে আটকায় বিজেপি (BJP)শাসিত রাজ্যের পুলিশ। এই নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ”ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি।” বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে মমতা বলেন, ”আগে নিজের ঘরের দিকে তাকান।” এরপর আরও সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ”সেরকম হলে আমি যাব। দেখি কার কত দম!”

মমতা বলেন, এর আগে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ত্রিপুরায় হামলা হয়েছিল। সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে হামলা হয়। দোলা সেনের গাড়িতে হামলা হয়। শুধু তাই নয়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুদীপ রাহা, তৃণমূলের একাধিক নেতার উপরে আক্রমণ নেমে এসেছিল ওই রাজ্যে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকেরাও আক্রান্ত হয়েছেন! বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এমন ঘটনা ঘটেছে। সেই কথাও অভিযোগের আকারে ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করে তিনি বলেন, দেশের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। বিজেপি দেশকে শেষ করে দেবে।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...