Friday, June 19, 2026

গম্ভীরের বাড়িতে জমজমাট নৈশভোজ, চমক দিয়ে হাজির কোচের প্রিয় পাত্র

Date:

Share post:

দিল্লি টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে হর্ষিত রানা ( Harshit Rana)! টেস্টের স্কোয়াডে তাঁর নাম নেই। কিন্তু ভারতীয় দলের বিশেষ নৈশভোজে ছিলেন রানা। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Ghambhir) আয়োজিত নৈশভোজে গিল-রাহুলদের সঙ্গে উপস্থিত ছিলেন  হর্ষিতও।  ভারতীয় দলের সদস্যরা আড্ডায় এবং খাওয়া দাওয়ায় মাতেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল গম্ভীরের বাড়িতে আয়োজিত বর্তমান টেস্ট দলের সদস্যরাই যাবেন। কিন্তু রানা দলে না থাকা সত্বেও ব্যক্তিগতভাবে গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন। বুধবার অনুশীলনের পর রাতে টিম বাসে করে ভারতীয় দলের সদস্যরা গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন , তবে সবাইকে চমকে দিলেন কোচ গম্ভীরের প্রিয় পাত্র।

কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে আচমকা হাজির হয়ে চমকে দেন হর্ষিত রানা, যিনি বর্তমানে টেস্ট দলের সদস্য নন। ভারতীয় দল আসার আগেই গম্ভীরের বাড়িতে পৌঁছন রানা। নিজেই দামী গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। বিএমডাব্লিউ চালিয়ে গম্ভীরের  বাড়িতে আসেন রানা। মনে করা হচ্ছে দিল্লিতে থাকাতেই রানাও আমন্ত্রিত ছিলেন।  আবার অনেকের মতে গম্ভীরের প্রিয় পাত্র হওয়ার জন্যই দলে না থেকেও নৈশভোজে ছিলেন রানা।

আরও পড়ুন:রঞ্জিতে নেতৃত্বে ঈশ্বরণ, বাংলার হয়ে খেলবেন শামি-আকাশদীপ?

সদ্য এশিয়া কাপ জেতার পর আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রসঙ্গত, এই সিরিজের মধ্যে দিয়েই ভারতীয় ক্রিকেটে এক বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। সম্প্রতি শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে গিল নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...