Tuesday, March 24, 2026

সিঙ্গাপুরের সঙ্গে ড্র, জটিল হল খালিদের দলের অঙ্ক

Date:

Share post:

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের( AFC Asian Cup qualifier) ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত (INDIA)। খেলার ফল ১-১। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ভারত। তবে জটিল অঙ্কে এখন খালিদ জামিলের দলের অঙ্ক।

সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে আনোয়ার আলিকে রক্ষণে রাখেন কোচ খালিদ জামিল।প্রথমার্ধের মাঝামাঝি সময় সেরকম এক ভাসানো বল থেকেই গোলের সুযোগ চলে এসেছিল ম্যাকার্টন লুইস নিক্সনের পাশাপাশি ফারুক চৌধুরীদের কাছে। প্রথমার্ধের শেষ দিকে সতীর্থ ফুটবলারের মাঝ মাঠ থেকে ভাসানো বল রিসিভ করে আচমকা ভারতের রক্ষণে ঢুকে পড়েন ইখসান ফান্দি। ভারতীয় ডিফেন্ডাররা তাঁকে রুখতে পারেনি। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকল সিঙ্গাপুর। প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া এবং এলোমেলো ফুটবল খেলে ভারত।

শেষ বাঁশি না বাজা পর্যন্ত তাঁরা হাল ছাড়ে না খালিদ জামিলের দল। এদিনও ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল ভারত। তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে রহিম আলির  গোলে ম্যাচ ড্র করতে সক্ষম হল ব্লু টাইগার্সরা। ১-১ গোল ড্র করল ভারত।

আরও পড়ুন :অধিনায়ক গিলকে স্বাগত সৌরভের, রোহিতকে নিয়ে কী বললেন মহারাজ?

তবে ভারতের অঙ্ক কিন্তু খুব জটিল হল। গ্রুপ সি-তে ভারত এখন আছে তি নম্বরে। ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ২। মূল পর্বে যেতে হলে বাকি ম্যাচগুলো জিততে হবে ভারতকে।

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...