Sunday, April 12, 2026

কলকাতার বেসরকারি কম্পানিতেই যাত্রা শুরু ‘বাংলার জামাই’ এর, জন্মদিনে বিশেষ মুহূর্ত 

Date:

Share post:

জয়াকে বিয়ে করার পর থেকেই তিনি বাংলার আত্মীয় এবং কলকাতার জামাই। তিনি আর কেউ নন, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কেরিয়ারের শুরুটা কঠিন হলেও আজ তিনি বলিউডের অন্যতম মহীরুহ। ৮ থেকে ৮০-কে পাল্লা দিয়ে চলেছেন তিনি। অ্যাকশন, ইমোশন যেকোনো বিষয়েই তাঁর উপস্থিতিতে প্রাণ পেয়েছে রিল দুনিয়ার একাধিক চরিত্র। কিন্তু তাঁর জীবনের প্রথম ভাগে শহর কলকাতার ভূমিকা ছিল অপরিসীম। সালটা ছিল ১৯৬৮। অমিতাভ বচ্চন তখন কাজ করতেন কলকাতার এক বেসরকারি কম্পানিতে। বেতন ছিল মাত্র ১৬৪০ টাকা।

অমিতাভ বচ্চন নিজেই একবার কর্মজীবন সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন কলকাতার দিনগুলো ছিল স্বাধীন ও বেশ আনন্দময়। তাঁরা আটজন থাকতেন একটি ১০ বাই ১০ ঘরে। অফিস শেষে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেন নির্ভেজাল আড্ডা দিয়ে। টাকা না থাকায় নামী জায়গায় যেতে পারতেন না, কিন্তু বাইরে দাঁড়িয়ে স্বপ্ন দেখতেন ও ভবিষ্যতের পরিকল্পনা করতেন। কলকাতায় থাকাকালীন তিনি খাবারের কষ্ট পেয়েছিলেন খুব। তখন সামান্য টাকা তাঁর হাতে থাকত। এক ব্যক্তির উপদেশ অনুযায়ী ভিক্টোরিয়ার সামনে খুব কম টাকায় ফুচকা খেয়ে সারাদিন কাটাতেন তিনি।

কিন্তু ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ তাঁকে বলিউডে জায়গা করে দেয়। তিনি এমনই মানুষ যে এখনও এই শহরে শুটিং করলে পুরনো সেই জায়গাগুলিতে আবার ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে তিনি এখন মনে করেন সময় বদলেছে, শহরও বদলেছে। সেই সঙ্গে একেকটা জন্মদিনও কেটে যায় কাছের মানুষ ও শুভাকাঙ্খীদের আবেগে ও শুভেচ্ছায়।

আরও পড়ুন – দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ! দোষীদের শাস্তি হবেই, আশ্বাস রাজ্য পুলিশের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...