Sunday, April 12, 2026

ভোটের আগে এসআইআর নিয়ে বিজেপির নাটক, অভিযোগ মন্ত্রী শশী পাঁজার

Date:

Share post:

ভোটের আগে এসআইআরকে ঘিরে নতুন করে রাজনীতির পারদ চড়েছে। শনিবার কাঁকসার পানাগড় বাজারে মিত্র সংঘ মাঠে অনুষ্ঠিত তৃণমূলের বিজয়া সম্মিলনী সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর অভিযোগ, “এসআইআর নিয়ে বিজেপি শুধু নাটক করছে। রাজ্যে এসআইআর হলেও একটিও ভোটারের নাম বাদ যাবে না।”

মন্ত্রী বলেন, “যদি সত্যিই এসআইআরের প্রয়োজন থাকত, তাহলে আগের লোকসভা নির্বাচনের সময় কেন তা করা হয়নি? নির্বাচনের আগে নাটক করে বিভ্রান্তি ছড়ানোই বিজেপির মূল লক্ষ্য।” শশী পাঁজার দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন— বাংলার কোনও ভোটারের নাম বাতিল করা যাবে না। দিল্লি বা মহারাষ্ট্র মডেল বাংলায় চলবে না।”

বিজয়া সম্মিলনীর মঞ্চে এদিন উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নেপাল ঘরুই-সহ জেলা নেতৃত্ব। কর্মীদের মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান সবাই। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার মুখ্যমন্ত্রী হবেন।”

শশী পাঁজা আরও বলেন, “বিজেপি বারবার বাংলাকে জব্দ করার চেষ্টা করছে। কিন্তু জনরায় তাদের পাশে নেই। এখন নানা অজুহাতে তৃণমূল নেতাদের কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চলছে। এসআইআরের গাইডলাইন মানা হচ্ছে না। আগে যেমন নিয়ম ছিল, এখন তা পরিবর্তিত। অথচ ভোটের মুখে সেটাকেই ইস্যু করা হচ্ছে।”

আরও পড়ুন – পাকিস্তানে নিহত ২০ পুলিশকর্মী! খাইবার পখতুমখোয়ায় আত্মঘাতী হামলা TTP-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...