Sunday, April 12, 2026

মমতা-অভিষেকের নির্দেশে বন্যার পরে ছোটদের মুখে হাসি: যুব তৃণমূলের উদ্যোগে বই-খাতা পৌঁছল দলবাড়িতে

Date:

Share post:

উত্তরবঙ্গের বন্যায় যখন বহু পরিবার সর্বস্ব হারিয়ে দিশেহারা, তখন ছোটদের (Children) হারানো বই-খাতার (Book-Exercise Book) কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের নির্দেশে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলবাড়ি এলাকায় বন্যাকবলিত শিশুদের হাতে বই, খাতা, ব্যাগ, কলম, পেন্সিল, রাবার এবং পাঠ্যবই তুলে দেন জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় (Rammohan Ray)।

যুব তৃণমূল (TMC) সভাপতির বলেন, “জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা প্রথম দিন থেকেই দুর্গত মানুষের পাশে আছি। আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আজকের অঙ্কুর আগামীর বটবৃক্ষ। এই ছোট্ট মুখগুলোর হাসিই আমাদের কাজের প্রেরণা।” রামমোহন রায়ের কথায়, “কোনো রাজনীতি নয়, মানবিকতার জায়গা থেকেই এই উদ্যোগ। আজকের শিশুরাই আগামী দিনের আইপিএস, আইএএস, ডাক্তার বা শিক্ষক হবে। তাই তাদের শিক্ষা যেন বন্ধ না হয়, সেই লক্ষ্যে এই সামান্য প্রচেষ্টা।”

স্থানীয় মানুষদের মতে, এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখেছে বন্যাকবলিত পরিবারগুলি। তৃণমূল যুব কংগ্রেসের এই মানবিক পদক্ষেপে ভরসা ফিরে পাচ্ছে দুর্গত এলাকার ছোট ছোট শিক্ষার্থীরা।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...