Wednesday, June 24, 2026

সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

Date:

Share post:

ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর, পুর দফতর ও জেলা প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে। কলকাতা ও সন্নিহিত এলাকায় ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করায় স্বাস্থ্য ভবন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে।

স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শীর্ষ পাঁচ আক্রান্ত জেলার মধ্যে রয়েছে কলকাতা ও তার লাগোয়া উত্তর ২৪ পরগনা ও হুগলি। মুর্শিদাবাদে সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত। জাঁকিয়ে শীত না পড়া পর্যন্ত এই প্রকোপ অব্যাহত থাকবে। এই অবস্থায় নাগরিকদের প্রতি তাঁদের বার্তা, বাড়ির ছাদ, বারান্দা ও পাত্রে জল জমতে দেওয়া যাবে না। সপ্তাহে একদিন শুকনো রাখার অভ্যাসই ডেঙ্গি প্রতিরোধের মূল চাবিকাঠি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতকে সচেতন থাকতে হবে। সেইসঙ্গে কলকাতা ও জেলার বড় সরকারি হাসপাতালগুলিতে ডেঙ্গি ও ভাইরাল জ্বরের রোগীদের জন্য পৃথক বেড সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে বাতিল প্যানেলের চাকরিহারাদের ফিরবে পুরোনো চাকরি! ২৫ অক্টোবর কাউন্সেলিং এসএসসির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...