Saturday, April 11, 2026

রাজীব কুমারের বিরুদ্ধে মামলায় CBI-এর ভূমিকা ‘শকিং’! কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি গভাই-এর

Date:

Share post:

ফের আদালতে কড়া প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন গত ৬ বছরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কোনও জেরা করেনি CBI? সোমবার, সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি গভাই। পুরো ঘটনাপ্রবাহ ‘শকিং’- পর্যবেক্ষণে বলেন প্রধান বিচারপতি৷ মামলার শুনানি আগামী শুক্রবার।

এদিনের শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতি বি আর গভাই বিস্ময় প্রকাশ করেন ৷ কেন গত ৬ বছরে রাজ্য পুলিশের ডিজিকে কোনও জেরা করেনি CBI? শীর্ষ আদালতের প্রশ্নের মুখে হোঁচট খান সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ উত্তর দিতে গিয়ে কোনও যুক্তি তুলে ধরতে না পেরে পাল্টা বলেন, “মামলার বিস্তারিত নথি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন৷” উত্তরে রাজীব কুমারের তরফে আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, একজন দক্ষ আইপিএস অফিসারকে হেনস্থা করা হচ্ছে, তাঁর সম্মানহানি করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয় আদালত অবমাননার মামলার শুনানি আগামী শুক্রবার।

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...