Sunday, April 12, 2026

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

Date:

Share post:

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে শিল্ড অভিযান শুরু করলেও দলের খেলায় সন্তুষ্ট ছিলেন না অস্কার ব্রুজোঁ। ফলে মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে নামার আগে লাল হলুদের সাজঘর জুড়ে সতর্কতা৷

উল্লেখ্য, নামধারীর থেকে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সেকারণে মঙ্গলবারের ম্যাচটা যদি তারা ড্র’ও করে, তাহলেও ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে।

দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নামধারী এফসিও প্রথম ম্যাচে জয় পেয়ে ফাইনালের রাস্তা খুলে রেখেছে ৷  ফলে বেশ সতর্ক লাল হলুদ কোচ। দুই প্রধানের পর শিল্ডে সবথেকে শক্তিশালী দল নামধারী। ফলে কোনও রকম আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অস্কার।

সোমবার সকালে অনুশীলনের পর ইস্টবেঙ্গল কোচ বলেন, “মোহনবাগান, ইস্টবেঙ্গলের পর শিল্ডে সবথেকে শক্তিশালী দল নামধারী। ডুরান্ডে আমাদের অন্যতম কঠিন প্রতিপক্ষ ছিল নামধারী। ডিফেন্সটা খুবই শক্তিশালী। তাই আমাদের আগামিকাল উইংটা ভালো করে ব্যবহার করতে হবে, বল পজিশন ধরে রাখতে হবে।

ময়দানের আকাশে বাতাসে ডার্বির মেজাজ। শিল্ড ফাইনাল ডার্বি ধরে নিয়েই এগোচ্ছে আইএফএ। কিন্তু অস্কার বলছেন, “১৮ তারিখ ডার্বির সম্ভাবনা আছে ঠিকই, তবে আমরা এখনই সেসব নিয়ে ভাবছি না। আগে নামধারী ম্যাচটা জিততে হবে।  তাই বড় ম্যাচের নিয়ে ভেবে ফুটবলারদের উপর বাড়তি চাপ দিতে চাই না।”

কলকাতায় এসে অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি  হিরোশি। তবুও কবে থেকে ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মঙ্গলবার নামধারী এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত পাওয়া যাবে না। কারণ এখনও তাঁর রেজিস্ট্রেশন হয়নি।

আরও পড়ুন :পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

লাল হলুদ কোচ বলছেন, “আমরা হিরোশির আইটিসির জন্য অপেক্ষায় রয়েছি। ক্লাব থেকে আইটিসি আনার চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আইটিসি এসে যাবে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কালকের ম্যাচে হিরোশিকে পাওয়া যাবে না।লাকড়া ও রামসাঙ্গা খেলতে পারবে না।“

 

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...