Friday, June 19, 2026

দক্ষিণ ২৪ পরগনায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠল মৎস্যজীবীদের

Date:

Share post:

১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা (Govt. ban) কাটিয়ে সমুদ্রে ফের শুরু হচ্ছে ইলিশ (Hilsha) ধরা। কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি, সাগর ও পাথরপ্রতিমা থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে পাড়ি দিল বহু ট্রলার। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সময়কে সুরক্ষিত রাখার খাতিরেই গত ২ অক্টোবর থেকে মৎস্য দপ্তর সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখে। রবিবার মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা উঠে যেতেই মৎস্যজীবীরা অভিযান শুরু করেন।

গত কয়েকদিন বাজারে সামুদ্রিক মাছ অনেকটাই কম দেখা দিয়েছিল। প্রতি বছর মৎস্য দফতর প্রজননকালীন সময়ে অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর ৬১ দিনের নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু গত কয়েক বছরে ইলিশের যোগান অনেকটাই কম থাকায় মৎস্যজীবী সংগঠনগুলি অতিরিক্ত সুরক্ষা-বিধি নিয়ে বেশ কিছু দাবি তোলে। তারপরেই ১১ দিনের এই বিশেষ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা এবং বোট বাজেয়াপ্ত করার নির্দেশ ছিল। চলতি বছর মরশুমের শুরুতে ইলিশের সাইজ ও পরিমাণ ভাল হলেও পরের দিকে যোগান অনেকটাই কম ছিল। ট্রলার মালিক ও মাঝিরা অনেকেই ফাঁকা হাতে নিরাশ হয়ে ফিরেছেন। তবে আপাতত নতুন আশায় বুক বেঁধে সমুদ্রমুখী হচ্ছে ট্রলার।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...