Saturday, April 11, 2026

কারুরে পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) চিফ বিজয়ের সভায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনায় আহত হন শতাধিক মানুষ। তামিলনাড়ুর কারুরের সেই মর্মান্তিক ঘটনায় এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল। একইসঙ্গে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশেরও সমালোচনা করেছে শীর্ষ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, গোটা জাতিকে নাড়া দিয়েছে এই ঘটনা। এরপরেই সুপ্রিম কোর্ট সিবিআই-কে তদন্ত হস্তান্তর করে। তদন্তের তদারকি করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় ​​রাস্তোগীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকেও নিযুক্ত করা হয়েছে। কমিটিতে দু’জন আইপিএস অফিসার থাকবেন। তাঁরা তামিলনাড়ুর ক্যাডার হতে পারেন, কিন্তু তামিল বা সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না।

এই কমিটি পদপিষ্টের ঘটনার সঙ্গে জড়িত সকল বিষয়ে তদন্ত করতে পারে। এছাড়া সিবিআইকে প্রতি মাসে তদন্তের অগ্রগতির বিষয় আদালতে জমা করতে হবে। সিবিআই-কে এই কমিটির সদস্যরা কোনও প্রমাণ নতুন করে পর্যালোচনা করার মতো নির্দেশ দিতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টের (চেন্নাই বেঞ্চ)-এর ধ্যান ধারণা নিয়ে সমালোচনা করেছে। কেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্তের আবেদন খারিজ করে সিট গঠন এবং SOP তৈরি করার নির্দেশ দিয়েছেন এই নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরও পড়ুন: বাংলা বিজেপিতে শুভেন্দুকে বাড়তি গুরুত্ব! এবার Z+ নিরাপত্তা

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...