Saturday, April 11, 2026

কসবা গণধর্ষণ মামলা: জামিন মঞ্জুর নিরাপত্তা কর্মীর

Date:

Share post:

কসবার আইন কলেজের গণধর্ষণের মামলায় প্রায় ১০০ দিন পরে জামিন মঞ্জুর হল আইন কলেজের বেসরকারি নিরাপত্তা কর্মীর। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ (CCTV footage) ও নির্যাতিতা ছাত্রীর (rape victim) বয়ানের ভিত্তিতেই সোমবার জামিন মঞ্জুর করে আলিপুর আদালত (Alipore Court)। ব্যক্তিগত ২০ হাজার টাকার বন্ডে জামিন (bail) মঞ্জুর হয় তার।

সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) ছাত্রীর গণধর্ষণে ইতিমধ্যেই চার্জশিট (chargesheet) পেশ করেছে পুলিশ। মূল তিন অভিযুক্তের সঙ্গে গ্রেফতার হন কলেজের বেসরকারি নিরাপত্তা কর্মী পিনাকী বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, গণধর্ষণের (gang rape) ঘটনার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। সব জানা সত্ত্বেও তিনি গণধর্ষণে বাধা দেওয়া বা কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নেননি।

তদন্ত চলাকালীন কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে দেখা যায় কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন নিরাপত্তা কর্মী পিনাকী বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিসিটিভি ফুটেজে (CCTV footage) এটাও স্পষ্ট, অভিযুক্ত তিন জনের হুমকির মুখে কার্যত কিছু করতে পারেননি পিনাকী। তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। এবং তারপর নিরাপত্তা রক্ষীর ঘরেই গণধর্ষণ করা হয়। নির্যাতিতা নিজের বয়ানেও নিরাপত্তা কর্মী সম্পর্কে সরাসরি অভিযোগ জানাননি।

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ১: ড্রোন উড়িয়ে জঙ্গলে তল্লাশিতে ধৃত

সোমবার আলিপুর আদালতে এই জামিন মামলার শুনানিতে এই তথ্য তুলে ধরেন নিরাপত্তা কর্মীর আইনজীবী। এরপরই তাঁর জামিন মঞ্জুর করে আদালত। ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় প্রায় ১০০ দিন পরে।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...