Sunday, March 1, 2026

বিক্রম ভাটের অফিস থেকে হার্ড ডিস্কের গোপন ভিডিও বিক্রি, ফের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

বড় বিপদের মুখে বলিউড পরিচালক বিক্রম ভাট(Vikram Bhat)। পরিচালক অভিযোগ জানিয়েছেন মুম্বইয়ে তাঁর আন্ধেরির অফিস থেকে চুরি হয়েছে একাধিক ব্যক্তিগত হার্ড ডিস্ক ও মোবাইল ফোন। তাঁরই সংস্থার দুই কর্মী রয়েছে তাঁর নিশানায়। ভারসোভা থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম জিতেন্দ্র শর্মা এবং রাকেশ পানিগ্রাহী। বিক্রম ভাট ও তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিচালক জানিয়েছিলেন গত মার্চ মাস থেকে তাঁর অফিস থেকে একের পর এক হার্ড ডিস্ক হারিয়ে যেতে থাকে। এরপরেই পরিচালকের সন্দেহ হয়, সেই হার্ড ডিস্কগুলোতে থাকা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ শুটিং ফুটেজ লুকিয়ে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, ফুটেজগুলো বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন বিক্রম ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট।

ঘটনা প্রকাশ্যে আসতেই অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীকে সন্দেহ করে তাঁকে নজরদারির আওতায় নিয়ে আসেন তিনি। তদন্তে নেমে দেখা যায়, রাকেশ ও জিতেন্দ্র হার্ড ডিস্ক সরিয়ে নিচ্ছেন। অবশেষে সোমবার জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, রাকেশের নির্দেশে প্রায় ১০টি হার্ড ডিস্ক বিক্রি করেছেন। প্রতিটি ডিস্ক থেকে তাঁদের আয় প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। ঘটনা জানাজানি হতেই দুই অভিযুক্ত নিজেদের ফোন সুইচ অফ করে পালিয়ে যান। এরপরই পুলিশে অভিযোগ জানান পরিচালক। পুলিশ তদন্ত শুরু করে দু’জনকেই গ্রেফতার করে।

বিক্রম ভাট এই বিষয়ে জানিয়েছেন চুরি যাওয়া হার্ড ডিস্কগুলির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। সেগুলি বাইরে গেলে বড় ক্ষতির সম্মুখীন হবেন অনেকেই। গোটা বিষয়টি এখনো তদন্তের আওতায় বলেও জানান তিনি।

spot_img

Related articles

পাঁচ বছর নিয়োগ নেই বিজেপি রাজ্যে: ফের বাংলায় নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা

সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায়...

কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, মোদি-শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের

সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু...

আলবেনিয়াতে আটকে ভারতীয় কুস্তি দল, দুবাইতে দুর্ভোগ অব্যাহত সিন্ধুর

পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে...

দহন জ্বালায় কাটবে দোল! উত্তরে বৃষ্টি, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

রবিবাসরীয় বঙ্গে উত্তর থেকে দক্ষিণ বিপরীতমুখী খামখেয়ালী আবহাওয়া। ফাগুনের মাঝামাঝিতেই বৈশাখী গরমের আভাস মিলছে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা...