Tuesday, March 24, 2026

একাধিক রেকর্ড ভারতের, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গিলদের অবস্থান জানুন

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল টিম ইন্ডিয়া। কিন্তু তার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়(WTC Points Table) অবস্থান বদল হল না শুভমান গিলদের। তিন নম্বরেই থেকে গেল ভারত।

আহমেদাবাদে প্রথম ম্যাচে এক ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দিল্লিতে শেষ দিনে সাত উইকেটে জয়। এই সিরিজ থেকে  ভারতের সংগ্রহ মোট ২৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে চারটি জয়, দু’টি হার এবং একটি ড্র করে মোট ৫২ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়।

তবে ভারতের পয়েন্ট শতাংশ ৬১.৯০। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর তৃতীয় স্থানে আছে ভারত। তিন ম্যাচে তিনটিতেই জয় এবং ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে আছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।

আগামী নভেম্বর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জয় পেলে পয়েন্ট তালিকায় আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে টিম ইন্ডিয়ার।

একইসঙ্গে এই সিরিজে কিছু রেকর্ডও গড়ে নিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান(২৮৩৯) শুভমান গিলের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে  ১০টি শতরান করে রেকর্ড গিলের। অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার ইয়ারে ৫টি শতরান করে বিরাটের রেকর্ড স্পর্শ করলেন গিল। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অর্ধশতরান করে গাভাসকরকে স্পর্শ করলেন গিল।

টেস্টে ৮০টি ছক্কা মেরে ধোনিকে টপকালেন জাদেজা।টেস্টে ওপেনার হিসাবে দশম শতরান রাহুলের টপকালেন গম্ভীর-রোহিতকে।১৫ ম্যাচে পাঁচবার ৫ উইকেট নিয়ে রেকর্ড কুলদীপের।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...