Tuesday, March 24, 2026

করবা চৌথের রাতে যোগীরাজ্যে ‘নিখোঁজ’ ১২ নববধূ!

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত যোগী রাজ্য থেকে করবা চৌথের রাতে (Karwa ChauthNight) ‘নিখোঁজ’ ১২ নববধূ! পুলিশ সূত্রে জানা গেছে ধুমধাম করে করবা চৌথের ব্রত উদযাপনের পর উত্তরপ্রদেশের আলিগড় শহরের (Aligarh, Uttar Pradesh) সাসনি গেট থানা এলাকার একটি পরিবারে রাতের খাবার খেয়ে সকলে যখন ঘুমোতে যান ঠিক সেই সময় ১২ জন সদ্য বিবাহিত নববধূ বাড়ি থেকে উধাও হয়ে যান বলে খবর। পাশাপাশি বাড়ির নগদ অর্থ, সোনা-রুপোর গয়না ছাড়াও বেশ কিছু মূল্যবান জিনিস উধাও। থানায় অভিযোগ করলে দেখা যায় প্রায় একই ঘটনা ঘটেছে আরও চার পরিবারের সঙ্গে। তদন্ত শুরু পুলিশের।

সাসনি গেট থানার তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলারা পালিয়ে গেছেন। কারণ তাঁদের বাড়ির লোকেদের বক্তব্য, খাবারের মধ্যে ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো থাকতে পারে। ‘উধাও’ নববধূদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ। সিসিটিভি ফুটেজেও বাড়ি ছাড়ার সময়েই তাঁদের শেষবার দেখা গিয়েছে। তার পরে তাঁরা কোন দিকে গিয়েছেন, সেটা স্পষ্ট নয়। পুলিশ মনে করছে, এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। ভিন রাজ্য যেমন বিহার ও ঝাড়খণ্ড থেকে মহিলাদের এনে ঘটকদের মাধ্যমে বিয়ে দেওয়া হত। এখানেও দেখা গিয়েছে প্রতিটি ক্ষেত্রে বিয়েগুলি ঘটকদের মাধ্যমে হয়েছে। এর জন্য তাঁরা ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিলেন। নববধূরা নিখোঁজ হতেই ঘটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও আশ্চর্যজনকভাবে প্রত্যেকের ফোন বন্ধ। শুরু হয়েছে তল্লাশি।

Related articles

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...