Wednesday, June 24, 2026

প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার, মঙ্গলেই দেহ দান মেদিনীপুরে 

Date:

Share post:

বার্ধক্যজনিত কারণে প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার (Veteran Left leader Deepak Sarkar passed away)। মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাস ভবনে সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘ তেইশ বছর অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএমের জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। সামলে ২০১৫ সালে অব্যাহতি মেলে। এরপর ২০২২ সালে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও সরে আসেন। মঙ্গলেই তাঁর অন্তিম যাত্রা ও দেহ দান হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এক কালের ‘দাপুটে’ নেতা তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক সোমবার বিকেলেও দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। তাঁর পর বাড়ি ফিরে যান। রাতে তাঁর মৃত্যু সংবাদ আসায় শোকাহত দলীয় কর্মী থেকে নেতৃত্বরা। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমি (Sports Development Academy) তৈরির ক্ষেত্রে দীপক সরকারের অবদান উল্লেখযোগ্য। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে বর্ষীয়ান নেতার মরদেহ রাখা হবে। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো যাবে। এরপর গোলকুঁয়াচক, পঞ্চুরচক, ক্ষুদিরাম স্ট্যাচু মোড়, কোরানিতলা হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বামপন্থী নেতার দেহ দান প্রক্রিয়া সম্পন্ন হবে বলে খবর।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...