Wednesday, March 25, 2026

বর্ধমান হাসপাতালে শিশু চুরির ২৪ ঘণ্টার মধ্যেই একরত্তিকে উদ্ধার পুলিশের, ধৃত ২ 

Date:

Share post:

বর্ধমান মেডিক্যাল কলেজের (Burdwan Medical College Hospital) আউটডোর থেকে ১৮ দিনের শিশুপুত্র চুরি যাওয়ার ঘটনায় মঙ্গলবার হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। কান্নায় ভেঙে পড়ে পরিবার। পুলিশে খবর দিতেই অত্যন্ত তৎপরতার সঙ্গে রাতের মধ্যেই সদ্যোজাতকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিলেন বর্ধমান থানার (Burdwan Police Station) দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। চুরির ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে সম্পর্কে তাঁরা মা ও মেয়ে।

মঙ্গলের দুপুরে সদ্যোজাত শিশুকে নিয়ে হাসপাতালের বহির্বিভাগে যান তাঁর মা-বাবা। সঙ্গে দিদাও ছিলেন। অভিযোগ, রিংকি খাতুন (Rinki Khatun) নামের যুবতী শিশুটির পরিবারের সঙ্গে সহজ ভাবে বন্ধুত্ব করে সুযোগ বুঝে সদ্যোজাতকে অপহরণ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ার একটি ভাড়া বাড়িতে মা মিনিরা বিবিকে নিয়ে থাকতেন রিঙ্কি। তাঁর প্রতিবেশী মঙ্গলবার যুবতীকে এক সদ্যোজাত কোলে বাড়িতে ঢুকতে দেখেই সন্দেহ প্রকাশ করেন। এরপর বর্ধমান থানায় খবর দিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও শেষমেষ শিশু চুরির কথা স্বীকার করেন তাঁরা।পুলিশ সুপার সায়ক দাস (Sayak Das) বলেন, প্রাথমিকভাবে অনুমান, শিশুটিকে বিক্রি করার উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিল। তবে এর পেছনে অন্য কোনও চক্র বা উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার রাতেই একরত্তিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...