Wednesday, March 25, 2026

খরচ ৯২ কোটি! ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের বাড়ি-বাড়ি সমীক্ষা 

Date:

Share post:

ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের নগরোন্নয়ন দফতর এবার বড় পদক্ষেপ নিয়েছে। সুডা (স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি)-র তত্ত্বাবধানে রাজ্যের সব শহর ও শহরতলিতে শুরু হয়েছে বাড়ি-বাড়ি সমীক্ষা। মে মাস থেকে শুরু হওয়া এই কাজ চলবে ডিসেম্বর পর্যন্ত।

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে প্রায় ৯২ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৬ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর। গত ১ সেপ্টেম্বর প্রথম দফায় ১১ কোটি ৯১ লক্ষ টাকা এবং সম্প্রতি আরও ১৪ কোটি ৩৪ লক্ষ টাকা সুডাকে দেওয়া হয়েছে। বাকি অর্থ ধাপে ধাপে বরাদ্দ করা হবে। এই প্রকল্পে রাজ্যজুড়ে নিযুক্ত করা হয়েছে ৩৭,৭২০ জন কর্মী, ২৫১ জন সুপারভাইজার ও ৮৯০ জন ডেটা এন্ট্রি অপারেটর। ২০২৫–২৬ অর্থবর্ষে এই কর্মীদের সাম্মানিক বাবদই ব্যয় হবে প্রাপ্ত অর্থের বড় অংশ। সমীক্ষার লক্ষ্য—বাড়ি-বাড়ি গিয়ে জ্বরের উপসর্গ, মশার প্রজননক্ষেত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিস্থিতি যাচাই করা।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গি সংক্রমণের হার গত বছরের তুলনায় অনেক বেশি। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে উৎসবের মরসুমেই আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। ৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ছিল ৬,৩৯২ জন, যা ৩ অক্টোবরের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৯,৪০০ জনে।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, মালদহ, কলকাতা ও হাওড়ায়। এর মধ্যে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দেড় হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য দফতর ও সুডার যৌথ উদ্যোগে এই সমীক্ষা আগামী কয়েক মাস চলবে। দফতরের আশা, এর মাধ্যমে সংক্রমণের হটস্পট দ্রুত চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন – দুর্নীতি না জাতপাত! দুই পুলিশের মৃত্যুতে উভয় সংকটে হরিয়ানা পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...