Wednesday, March 25, 2026

উপাচার্য নিয়োগে জটিলতা: হলফনামা পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। তারপরেও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের আসন ফাঁকাই রয়ে গিয়েছে। রাজ্য ও রাজ্যপালের ঐক্যমতের অভাবে ফের একবার হস্তক্ষেপ করতে হল শীর্ষ আদালতকে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য (Vice-chancelllor) নিয়োগ করতে হবে, আলোচনার মাধ্যমেই মেটাতে হবে সমস্যা- আরও একবার আচার্য (Chancellor) তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) প্রতিনিধি আইনজীবী অ্যাটর্নি জেনারলকে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷

শীর্ষ আদালতের হস্তক্ষেপে ৩৬ বিশ্ববিদ্যালয়ের (State Universities) মধ্যে ছয়টিতে উপাচার্য নিয়োগের জটিলতা কাটে। শেষে যে চারটিতে জটিলতা ছিল তার মধ্যে দুটিতেও সম্মতি জানান আচার্য্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অচলাবস্থা এখনও বর্তমান। বুধবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের সামনে এই মামলাটির মেনশনিং করেন রাজ্য সরকারের (state government) আইনজীবী জয়দীপ গুপ্ত৷ একইসঙ্গে তিনি জানান, ১৩ অক্টোবর দিল্লিতে অ্যাটর্নি জেনারেলের (AG) বাসভবনে বৈঠকে বসেছিলেন তাঁরা৷ ওই বৈঠকে কোনও ঐকমত হয়নি৷

আরও পড়ুন: দিল্লিতে ‘সবুজ আতশবাজি’ পোড়ানোয় সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

এর আগে শুনানিতে আচার্য্যর প্রতিনিধি রাজ্যকে জানাননি কেন রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি প্রকাশ করছেন, মেনশনিং-র মাধ্যমে শীর্ষ আদালতে সাফ জানিয়ে দেন বর্ষীয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত৷ তাঁর এই সওয়াল শুনে বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দেন, দু পক্ষকেই তাদের আপত্তির (ovjection) কারণ লিখিত ভাবে হলফনামা (affidavit) সহযোগে জানাতে হবে আদালতকে৷ দিওয়ালির ছুটির পরে ১০ নভেম্বর হবে এই মামলার বিস্তারিত শুনানি- নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত৷

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...