Wednesday, March 25, 2026

দীপাবলির ধামাকা! আমি বাংলার ডিজিটাল যোদ্ধা: কুৎসাকারীদের জবাব দিতে অভিষেকের ডিজিটাল আন্দোলন

Date:

Share post:

দীপাবলির আগেই ধামাকা। “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা”- বাংলার বিরোধীর জবাব দিতে নতুন ডিজিটাল বাহিনী গড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, দুপুরে হঠাৎই স্যোশাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে এই ঘোষণা করেন অভিষেক। তাঁর কথায়, ময়দানে নেমে লড়াইয়ের পাশাপাশি এখন ডিজিটাল মিডিয়াও (Digital Media) একটি শক্তিশালী মাধ্যম। সেই মাধ্যমে বাংলা বিরোধী, কুৎসাকারীদের জবাব দিতেই এই “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা”। সেখানে সবাইকে যোগ দিতে আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ভিডিও বার্তায় অভিষেক (Abhishek Banerjee) বলেন,
”আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।
এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।”

এর পরেই বাংলার তরুণ প্রজন্মের উদ্দেশে অভিষেকের বার্তা,
”যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।”

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...