Wednesday, March 25, 2026

দুর্গাপুরের নির্যাতিতার পরিবার বাংলার সরকারের উপর ভরসা রাখছে, বিজেপি বলছে নিরাপদ নয়! তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুরে ওড়িশার মেডিক্যাল কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনা নিয়ে বিজেপির কুৎসার মোক্ষম জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে নির্যাতিতার বাবার বক্তব্য নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, “নির্যাতিতার পরিবার বাংলার সরকারের উপর ভরসা রাখছে কিন্তু বিজেপি বলছে নির্যাতিতা নাকি বাংলায় সেভ নয়!”

শুক্রবার, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”নির্যাতিতার পরিবার বাংলার সরকারের উপর ভরসা রাখছে কিন্তু বিজেপি বলছে নির্যাতিতা নাকি বাংলায় সেভ নয়। এত বড় কথা বলে কি করে?”

এর পরেই গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা বলেন, ”যারা একথা বলছে তারাই তো নিরাপদ নয়। একটা ঘটনা ঘটেছে তার জন্য বিজেপি নেতারা বলছেন, কলকাতা নিরাপদ নয়!” এর পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ”অসম নিরাপদ? উত্তরপ্রদেশ নিরাপদ? মধ্যপ্রদেশ, রাজস্থান নিরাপদ? উত্তরপ্রদেশে মেয়েদের উপর ক্রমাগত অত্যাচার হচ্ছে। জানাতে গেলে সেখানে ধর্ষিত হতে হয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের বন্ধুরা উত্তর দিতে পারবেন?”

এর পরেই মমতা বলেন, ”কোনও ঘটনা ঘটলে অ্যাকশন নেওয়া হয়। নির্যাতিতা বাবার বাংলা সরকারের উপর ভরসা আছে। কিন্তু তাঁদের বলা হচ্ছে, মেয়েকে নিয়ে চলে যেতে। বাংলা নিরাপদ নয়, যারা বলছে এই কথা তারাই সব থেকে বড় আনসেফ পার্টি। এরা দেশ, মানুষ, সংবিধান, গণতন্ত্রের সর্বনাশ করেছে। ধর্মের নামে অধর্ম পালন করছে।” তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...