Wednesday, March 25, 2026

আইএসএল নিয়ে টেন্ডার প্রকাশ ফেডারেশনের, কী শর্ত পূরণ হবে?

Date:

Share post:

যাবতীয় জল্পনার অবসান, অবশেষে  আইএসএলের(ISL) দরপত্র প্রকাশ করল ফেডারেশন। ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন। নতুন সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি হবে। ২০২৫ থেকে ২০৪০ সাল পর্যন্ত চুক্তি করা  হবে।

ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে, দরপত্রে জয়ী সংস্থাকে বছরে ন‌্যূনতম ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা ফেডারেশনকে দিতে হবে। পাশাপাশি সেই সংস্থার সম্পদমূল‌্য ন‌্যূনতম হতে হবে ২৫০ কোটি টাকা। ৫ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই দরপত্র খোলা হবে ১১ নভেম্বর। দরপত্রে জয়ী সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি করবে ফেডারেশন।

এখন প্রশ্ন কোন সংস্থা আইএসএল করার জন্য আগ্রহ দেখাবে। কারণ আইএসএল থেকে লাভের মুখ দেখা যায় না। প্রতিটি ক্লাবই লসের মুখ দেখে। শেষবার ১৫ বছরের জন্য আইএসএল আয়োজনের জন্য এসেছিল এফএসডিএল। এবারও যদি এফএসডিএল আইএসএল আয়োজন করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করে তা হলেও এই রকমই দীর্ঘমেয়াদি চুক্তি চায় তারা। না হলে আইএসএলে আসতে চাইছে না তারা।

২০১০সালে এমআরএ অনুযায়ী এফএসডিএলকে বার্ষিক ৫০ কোটি টাকা ফেডারেশনকে দিতে হত ৷ কিন্তু এই বার তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ৷ একান্তই এফএসডিএল হাত তুলে নিলে নতুন কোনও বড় কোম্পানিকে আনা কঠিন হবে। হিরো আগেই স্পনশরসিপ তুলে নিয়েছে। আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও পর্যন্ত হয়েছে।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...