Monday, June 22, 2026

মোহনবাগান সমর্থকদের নীরব প্রতিবাদ, কটাক্ষ লাল হলুদের

Date:

Share post:

আইএফএ শিল্ড ফাইনাল(IFA Shield), তার উপর ডার্বি(Derby)। কিন্তু যুবভারতীর আবহাওয়া দেখলে বোঝা যায় ডার্বি ম্যাচ। যুবভারতীর গমগমে দৃশ্য উধাও । গ্যালারির অধিকাংশ জায়গা ফাঁকা । সব মিলিয়ে বড় ম্যাচের সেই চেনা ঝাঁঝ নেই।

বিগত কয়েক সপ্তাহ মোহনবাগান সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন ইরানে খেলতে না যাওয়াকে কেন্দ্র করে। মনে করা হয়েছিল ডার্বিত সেই প্রতিবাদ বিক্ষোভের ধারা অব্যাহত থাকবে। কিন্তু বড় ম্যাচে মোহনবাগান সমর্থকদের নীরব প্রতিবাদ বজায় থাকল গ্যালারি বাইরে বা ভেতরে।

ক্লাবের ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে কোনরকম বিক্ষোভ প্রদর্শন করলেন না মোহনবাগান সমর্থকরা। মাঠ থেকে মুখ ফেরালেন মোহনবাগান সমর্থকরা। মোহনবাগান গ্যালারিতে দেখা গেল না কোনরকম টিফো বা কোন পোস্টার ব্যানার , এমনকি পতাকাও গুটিয়ে নিলেন। নীরবেই তারা ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন।

অন্যদিকে সুযোগ বুঝে মোহনবাগান সমর্থকদের কটাক্ষ করতে ছাড়লেন না ইস্টবেঙ্গল সমর্থকরা।মোহনবাগানের ইরানে ম্যাচ খেলতে না যাওয়া নিয়ে টিফোতে কটাক্ষ ইস্টবেঙ্গল সমর্থকদের।

টিফোতে লেখা ছিল,” আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এদেশের জবাব পাশের কাটা আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে পালানোর স্বভাব”।

উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ের জন্য ম্যাচের শুরুতে নীরবতা পালন হল। পাশাপাশি একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা নৃত্য পরিবেশন করলেন, ব্যাস এইটুকুই। উদ্বোধনী অনুষ্ঠানে আর কোন কিছুই হলো না ম্যাচের শুরুতে দুই দলের ফুটবলারদের সঙ্গে পরবর্তন করলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন আইএফএ কর্তারা।

আরও পড়ুন – বেপরোয়া গতি, দুটি স্কুটিতে ধাক্কা মেরে কলেজ স্ট্রিটে উল্টে গেল গাড়ি!

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...