Wednesday, March 25, 2026

সাতসকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

সাতসকালে আমর্হাস্ট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেস (Printing Press) বিল্ডিংয়ে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রাই ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। পৌঁছন পুলিশের (Police) আধিকারিকরাও। ঘটনাস্থলে দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire) কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

দমকল সূত্রে খবর, সাকশন মেশিন চালিয়ে ধোঁয়া বের করা হচ্ছে। তবে আগুনের উৎসস্থলে পর্যন্ত পৌঁছতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। এলাকা এতটাই ঘিঞ্জি যে ঘটনাস্থলে ঢুকতে রীতিমতো সমস্যা হয় দমকল কর্মীদের। যদিও এদিনের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে হঠাৎ এই আগুন লাগলো সেটাও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।

প্রিন্টিং প্রেসে (Printing Press) প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন মুহূর্তে মারাত্মক আকার নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় আশেপাশের এলাকা। পরিস্থিতি গুরুতর হওয়ায় গ্যাসমাস্ক (Gas Mask) পড়ে ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

 

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...