Wednesday, March 25, 2026

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

Date:

Share post:

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বসু এবং সভাপতি দেবাশিস দত্ত। কার্যকরী কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারই মোহনবাগান ক্লাবে আইএফএ শিল্ড আসে। ক্লাব লনে শিল্ড রাখা ছিল সমর্থকদের দেখার জন্য ।শিল্ড জয়ের পরই মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা আবেগে ভাসলেন।

শিল্ডের গায়ে ১৯১১ সালে স্মারকটি স্পর্শ করলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত , সহ সভাপতি কুণাল ঘোষ।

প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। মোহনবাগান সভাপতি বলেন, শিল্ড আবার নিজের ঘরে ফিরল ।১৯১১ সালে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল মোহনবাগান। তার আগে আইএফএ শিল্ড কারা পেয়েছিল কেউ মনে রাখেনি।
২০০৩ সালের পর আমরা আবার আইএফএ শিল্ড জিতলাম। এই শিল্ডের সঙ্গে মোহনবাগান ক্লাবের ইতিহাস জড়িয়ে রয়েছে।

একইসঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব কে কটাক্ষ করতেও ছাড়লেন না দেবাশিস দত্ত। তিনি বলেন, ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপে মাঠ নিয়ে নানা অভিযোগ করেছে। আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। ইস্টবেঙ্গল ক্লাব মনে হয় মোহনবাগানকে নিয়ে সবসময় স্বপ্ন দেখছে ভালো মন্দ সবকিছুতেই মোহনবাগানকে জড়িয়ে দিচ্ছে। তবে আমাদের এখানেই থেমে থাকলে হবে না। আগামী দিনের সুপার কাপ আছে সেখানেও ভালো খেলতে হবে। ডার্বি জিততে হবে এবং ট্রফি জয় করতে হবে। সমর্থকরা সবসময় ট্রফি জয়ী দেখতে চান।

অন্যদিকে ফেডারেশনেরকে আক্রমন করতে ছাড়লেন না সচিব সৃঞ্জয় বসু। তিনি বলেন, ফেডারেশন ঘরোয়া সব লিগে বিদেশি খেলানো নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু নিজেদের টুর্নামেন্ট এর জন্য ৬ জন বিদেশীকে খেলানোর অনুমতি দিচ্ছে।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...