Sunday, June 21, 2026

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে হারের পরে সব থেকে বড় প্রশ্ন বিরাট কোহলি(Virat Kohli) কি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন? প্রথম ম্যাচে রান পাননি । দ্বিতীয় ম্যাচেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরলেন।

পয়া মাঠ থেকে ০ রানে আউট হওয়ায় আবেগে ভেসে গেল গোটা স্টেডিয়াম। কোহলি অ্যাডিলেড ওভালের দর্শকদের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল, তারপর ডান হাত তুলে নীরবে বিদায় জানালেন। এটাই কি অবসরের ইঙ্গিত দিলেন কিং কোহলি। সিডনিতে শেষ একদিনের ম্যাচ এখনও বাকি। সেই ম্যাচের পরই হয়ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

বছরে সবচেয়ে কম ওডিআই ম্যাচ হয়। কোহলি যা খেলছেন, তাতে পরের সিরিজে তাঁর সুযোগ পাওয়া কঠিন। তাঁর হয়ে দাবি তুলবে কে?। কারণ, যদি তিনি রান করতেন, তা হলে কোহলিকে খেলানোর দাবি বাড়ত। সেটা তো তিনি করতে পারছেন না। রোহিত রান করায় তাঁকে বাইরে রাখতে হলে ভাবতে হবে থিঙ্ক ট্যাংককে।

৯৭ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেললেন রোহিত। সেই সঙ্গে লাইফ লাইন ও পেলেন। শ্রেয়সও ৭৭ বলে ৬১ রান করলেন । পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। হর্ষিত রানা এবং অর্শদীপ সিং নবম উইকেটের জুটিতে তাঁরা ৩৭ রানে তোলেন। ২৬৪ রানে গিয়ে থামে ভারত।

শেষ পর্যন্ত ২২ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা ।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...