Sunday, June 21, 2026

কাল মিঠুন-কুণাল মুখোমুখি? ডাবিং নিয়ে বাজার গরম

Date:

Share post:

নতুন দুটি বাংলা ছবির ডাবিং করাকে ঘিরে রবিবার একই স্টুডিওতে একই সময়ে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও কুণাল ঘোষকে (Kunal Ghosh)। এমন একটি পরিস্থিতি তৈরি হওয়ায় জল্পনা তুঙ্গে। রবিবার দক্ষিণ কলকাতার একটি ডাবিং (dubbing) স্টুডিওতে (studio) এই সম্ভাবনা রয়েছে।

সেখানে ওপর-নিচ দুটি ঘরে কাজ করার কথা সম্ভবত প্রজাপতি টুর (Prajapati-2) মিঠুন চক্রবর্তী ও কর্পূরের (Korpur) কুণাল ঘোষের। সেখানে বসার জায়গা একটাই। লাঞ্চ ব্রেক হলেও সবাইকে একসঙ্গেই বসতে হয়। এদিকে মিঠুন ও কুণালের একদা সুসম্পর্ক এখন সাপে নেউলে অবস্থা। একজন বিজেপি, অন্যজন তৃণমূল। বিবৃতির লড়াই চলে। এখন মামলা অবধি জল গড়িয়েছে দুতরফেই। মিঠুনের উকিল বিকাশ সিংয়ের চিঠির কড়া উত্তর দিচ্ছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানি সামনেই। এই অবস্থায় দুজন সামনাসামনি পড়লে যদি তিক্ত বাদানুবাদ হয়, তাতে কাজের পরিবেশের ক্ষতি হতে পারে বলে ধারণা দুই সিনেমার কর্তৃপক্ষের।

আরও পড়ুন: ছাব্বিশের গোড়াতেই অরিন্দমের পলিটিক্যাল থ্রিলার, প্রকাশ্যে ‘কর্পূর’-এর ফার্স্ট মোশন পোস্টার

বিষয়টি কানে যেতেই কর্পূরের পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) কুণালকে জানান। কুণাল বলে দেন তিনি সিডিউল (schedule) বদল করবেন না। অরিন্দমকে কুণাল বলেন,’ মিঠুনদা অভিনেতা হিসেবে বড়। আমার আপত্তি ওঁর সুবিধাবাদী রাজনীতি নিয়ে। কিন্তু সেটা যাই হোক, এসব কারণে আমার প্রোগ্রাম আমি বদলাব না।’ ফলে কুণাল (Kunal Ghosh) ডাবিং করতে যাবেনই। সূত্রের খবর, মিঠুন (Mithun Chakraborty) যাবেন নাকি দিন বদল করা হবে, তা নিয়ে তাঁদের টিমে আলোচনা চলছে। যদি যান, তাহলে যুযুধান দুজনকে আলাদা বৃত্তে রাখা যায় কিনা, সেই ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...