Sunday, June 21, 2026

অত্যন্ত দুঃখজনক ও বিচ্ছিন্ন ঘটনা! ইন্দোর প্রসঙ্গে সাফাই দিল বিসিসিআই

Date:

Share post:

আইসিসি বিশ্বকাপ (ICC Women’s World Cup)খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ইন্দোরের ঘটনা গোটা বিশ্বের সামনে ভারতকে লজ্জায় ফেলে দিয়েছে। অবশেষে চাপে পড়ে ইন্দোরের ঘটনা নিয়ে নীরবতা ভঙ্গ করল বিসিসিআই(BCCI)।

গোটা বিষয়টি নিয়ে বিসিসিআই সমাজ মাধ্যমে লিখেছেন,  ভারত সবসময়ই অতিথিদের প্রতি উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা ও যত্নের জন্য পরিচিত। কিন্তু ইন্দোরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও বিচ্ছিন্ন । এই ঘটনার ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। মধ্যপ্রদেশ পুলিশ  দ্রুত ও কঠোর পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসাযোগ্য। আইনি পথে ন্যায়বিচার পাওয়া যাবে। পাশাপাশি আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছি, যাতে এই ঘটনা আর না ঘটে।’

অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার, যাঁরা আইসিসি মহিলা বিশ্বকাপে  অংশ নিতে ভারতে এসেছেন, তাঁরা বৃহস্পতিবার ইন্দোরে একটি হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ। এই ঘটনা ঘটার পরই খেলোয়াড়রা মোবাইলে সঙ্গে সঙ্গে এসওএস  মেসেজ পাঠান নিরাপত্তা আধিকারিককে। বার্তা পেয়েই নিরাপত্তা আধিকারিক ঘটনাস্থলে আসেন।

এই  ঘটনা ঘটার পরই  দ্রুত কঠোর ব্যবস্থা নেয় পুলিশ।  আকিল খান নামে একজনকে গ্রেফতার করা হয়।  কিন্ত ততক্ষণে দেশের মুখ পুড়েছে। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এমন ঘটনা অস্বস্তিতে ফেলেছে খোদ আয়োজক দেশ বিসিসিআইকেও।

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...