Sunday, March 22, 2026

নয়া উদ্যোগ রাজ্যের, কৃষকদের আয় বাড়াতে তৈরি হচ্ছে ১০টি ফসলভিত্তিক হাব

Date:

Share post:

কৃষকদের ফসল বিক্রিতে সুবিধা ও ন্যায্য দাম নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন দফতর রাজ্যজুড়ে ১০টি ‘কমোডিটি স্পেসিফিক হাব’ বা ফসলভিত্তিক হাব গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের ফসল সংগ্রহ-পরবর্তী পরিকাঠামো উন্নত করে তাঁদের আয় বৃদ্ধি করা।

দফতর সূত্রে খবর, ২০২৫–২৬ অর্থবর্ষের মধ্যেই এই সমস্ত হাব কার্যকর করার লক্ষ্য স্থির করা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কৃষক বাজার ও মার্কেট ইয়ার্ডগুলির যেসব জায়গা এখনও অব্যবহৃত, সেগুলিকে দ্রুত কাজে লাগিয়ে এই হাবগুলি তৈরি করতে হবে।

এই হাবগুলিতে থাকবে ফসল সংগ্রহ, ছাঁটাই, গ্রেডিং, ধোওয়া, প্যাকিং, সংরক্ষণ এবং পরিবহণের আধুনিক পরিকাঠামো। ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে আরও ভালো দামে বিক্রি করতে পারবেন। পাশাপাশি, ফসল পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও অনেকটাই কমবে।

রাজ্য সরকারের আশা, এই উদ্যোগের ফলে কেবল কৃষক নন, সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন। উন্নত গুণমানের ফসল তুলনামূলকভাবে কম দামে বাজারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, আলিপুরদুয়ারে দুটি হাব তৈরি হবে—একটি মাদারিহাট কৃষক বাজারে (সুপারি) এবং অন্যটি কামাখ্যাগুড়ি মার্কেট ইয়ার্ডে (কলা ও পেঁপে)। দার্জিলিং জেলার সালবাড়ি কৃষক বাজারে গড়ে উঠবে আদা হাব, উত্তর দিনাজপুরের করণদিঘিতে ভুট্টা হাব। মুর্শিদাবাদের রানিনগর ১ ব্লকে তৈরি হবে সরষে হাব এবং হরিহরপাড়ায় লঙ্কা সংরক্ষণের হাব।

হুগলির পুরসুড়ায় তিল হাব, পূর্ব মেদিনীপুরের তমলুকে পানপাতা হাব এবং উত্তর ২৪ পরগনার দেগঙ্গা কৃষক বাজারে বিট ও গাজরের হাব গড়ে তোলা হবে। পাশাপাশি, বীরভূমের বোলপুর মূল বাজারে তৈরি হবে একটি পূর্ণাঙ্গ লজিস্টিকস হাব।

উল্লেখযোগ্য, রাজ্যের পানপাতা উৎপাদনে তমলুক এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ-পাথরপ্রতিমা অঞ্চলগুলির অবদান সর্বাধিক। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের আওতায় এই সমস্ত হাবের অর্থ সংস্থান করা হবে। কৃষি দফতরের এক আধিকারিক বলেন, “এই প্রকল্প কার্যকর হলে কৃষকরা শুধু ন্যায্য দামই পাবেন না, বরং তাঁদের উৎপাদিত ফসলের মান বজায় রাখার সুযোগও পাবেন। রাজ্যের কৃষিক্ষেত্রে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।”

আরও পড়ুন – বিশেষ দিনে বাংলা সিনেমা মুক্তি নিয়ে অভিনব সিদ্ধান্ত সিনেপাড়ায় 

_

 

_

 

_

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...