Saturday, June 20, 2026

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

Date:

Share post:

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের এলোপাথাড়ি ছুরির আঘাতে আহত কমপক্ষে ১০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে জানিয়েছেন, ট্রেনের ভিতরে রক্তগঙ্গা বইছিল সেই সময়ে। আহত-রক্তাক্ত ব্যক্তিরা মেঝেতে পড়ে রয়েছেন আর অন্যদিকে আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে শৌচাগারে লুকিয়ে ছিলেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে হান্টিংডনগামী একটি ট্রেনে একাধিক ব্যক্তির ছুরিকাঘাতের ঘটনার তদন্ত চলছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ৯ জনের আঘাত বেশ গুরুতর। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, ট্রেনটি উত্তর-পূর্বের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাচ্ছিল। উইকএন্ড বলে ট্রেনে অন্যদিনের থেকে ভিড় একটু বেশি ছিল। হঠাৎ একটা বড় ছুরি নিয়ে আততায়ী যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। গোটা কামরায় শোরগোল পড়ে যায়। পালাতে গিয়ে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়। ট্রেনের দরজা খুলতেই বড় ছুরি হাতে নিয়ে এক আততায়ী পালাতে গেলে পুলিশ তাঁকে ধরে ফেলে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই ঘটনা প্রসঙ্গে লিখেছেন, ‘ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা। এ ছাড়া জরুরি পরিষেবার প্রতিটি সদস্যকে তাঁদের তৎপরতার জন্য ধন্যবাদ। ওই এলাকায় থাকা সমস্ত মানুষকে পুলিশের পরামর্শ মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’ প্রসঙ্গত, ২০১১ সাল থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে ছুরির অপরাধ ক্রমাগত বাড়ছে। ব্রিটেনে বিশ্বের সবচেয়ে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরেও স্টারমার ক্রমবর্ধমান ছুরি অপরাধকে ‘জাতীয় সঙ্কট’ হিসেবে মনে করছেন। জনসমক্ষে ছুরি বহন করলে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...