Tuesday, March 31, 2026

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

Date:

Share post:

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের দু-একটি জেলায়। তবে সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে শুষ্ক (dry weather) আবহাওয়া শুরু হবে, এমনই পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের।

ঘূর্ণিঝড় মনথা-র পরবর্তীতে শীতের আমেজ শুরু হয়েছে বাংলার দক্ষিণের জেলাগুলিতে। শুরু হয়েছে পারদ পতন। সোমবার দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও হালকা মেঘলা থাকবে। কলকাতায় তাপমাত্রা ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। বাতাসে আর্দ্রতার (humidity) পরিমাণও কমবে।

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পংয়ে (Kalimpong) সোমবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে এক ধাক্কায় আর্দ্রতা কমে শুষ্ক শীতের আবহাওয়া শুরু হবে। যদিও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা।

আরও পড়ুন: বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

বুধবার দক্ষিণের জেলাগুলিতে আবার আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল এলাকায় নিম্নচাপ (depression) ঘনীভূত হওয়ায় দক্ষিণের উপকূলবর্তী এলাকায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। তার জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...