Friday, June 19, 2026

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

Date:

Share post:

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল মিডিয়া ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে এই ইউনিটগুলি গঠিত হবে। প্রতিটি জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের সদর কার্যালয় থেকেই ইউনিটগুলির কাজ পরিচালিত হবে। মূল উদ্দেশ্য— সরকারি প্রকল্প, উন্নয়নের খবর ও বিভিন্ন সচেতনতা কর্মসূচি সামাজিক মাধ্যমে আরও সক্রিয়ভাবে প্রচার করা। সরকারি সূত্রের খবর, জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮টি নতুন শূন্যপদ সৃষ্টি করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ভুয়ো খবর রুখতে এবং সরকারি তথ্য প্রচারে গতি আনা সম্ভব হবে বলেই প্রশাসনের অভিমত।

একইসঙ্গে এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে— কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে ১৫০টি সুবেদার পদকে সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে রূপান্তর করা হবে।রাজ্য প্রশাসনের মতে, এই পদক্ষেপ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করতে সাহায্য করবে। সরকার আশা করছে, নতুন এই কাঠামো চালু হলে রাজ্যের উন্নয়ন বার্তা আরও দ্রুত ও নির্ভরযোগ্য ভাবে পৌঁছবে মানুষের কাছে।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...