Friday, April 3, 2026

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

Date:

Share post:

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয় স্কুল পড়ুয়া। স্কুল ফেরত ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের (gang rape) অভিযোগ অসমের তিনসুকিয়ার (Tinsukia) বরডুবি থানা এলাকায়। চূড়ান্ত শারীরিক ও মানসিক সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণীর ছাত্রী (school girl)।

অসমের তিনসুকিয়া জেলার বরডুবি থানা (Bordubi police station) এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণীর এক পড়ুয়া সোমবার দুপুরে স্কুলের পর বাড়ি ফিরছিল। সেই সময় বাইকে এসে তিন যুবক তাকে অপহরণ (abducted) করে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এবং শেষে একটি চা বাগানের (tea garden) ধারে ফেলে রেখে যায়।

বিকাল পর্যন্ত ছাত্রীটি বাড়ি না ফেরার উদ্বিগ্ন হয়ে পড়ে বাড়ির লোক। শেষে স্থানীয় এক রিকশাচালক বাড়িতে খবর দেয়, চা বাগানের ধারে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখার। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে অচৈতন্য এবং পোশাক ছেঁড়া অবস্থায় পায়। তাকে তুলে নিয়ে গিয়ে বরডুবি থানায় (Bordubi police station) গেলে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

এই ঘটনার পরে প্রবল রাগে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। মহিলা ও মেয়েদের সাধারণ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তারা। অন্যদিকে তিনসুকিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা ছাত্রীদের মানসিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...