Saturday, June 20, 2026

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

Date:

Share post:

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (AITC)। এবার সেই একই অভিযোগ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) গলাতে। এমনকি বাংলায় বিজেপির রাজনৈতিক ভূমিকা ও অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এক সময় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন তাঁর মুখে বাংলার প্রশাসনের প্রবল দুর্নাম ও বিজেপির জাতীয় নেতাদের প্রতি প্রবল ভক্তি দেখা গিয়েছিল। তবে বছর ঘুরতেই কী মোহভঙ্গ অভিজিতের? সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে তিনি দিল্লির বিজেপি নেতাদের নিয়ে যে মন্তব্য করলেন, তাতে তৃণমূল যে পথে বিজেপিকে বাংলার বিরোধী বলে দাবি করে, সেই ধরনের বক্তব্যেরই প্রতিফলন।

বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে একদিকে বঙ্গ বিজেপি নেতারা প্রতিটি ইস্যুতে বাংলার শাসকদল তৃণমূলের কাছে পর্যুদস্ত। অন্যদিকে, কেন্দ্রের বিজেপি নেতারা বারবার ভুল মন্তব্য করে বাংলা ও বাঙালির অপমান করে চলেছেন। ঠিক সেই সময়েই বিজেপির নেতাদের সম্পর্কে অভিজিতের (Abhijit Gangopadhyay) মন্তব্য, হিন্দি বলয় (Hindi belt) থেকে এখানে নেতা এনে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, তাঁদের অভিমান, এ সব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।

আরও পড়ুন: আদি-নব্যের কোন্দল থামান: প্রথম বৈঠকেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ ক্ষুব্ধ ভূপেন্দ্রর

বর্তমানে যেখানে বঙ্গ বিজেপির নেতারা গোটা বাংলায় নানা কর্মসূচি করে বেড়াচ্ছেন, রাজ্যের বাইরের নেতারাও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেখানে অনুপস্থিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শারীরিক কারণে বাইরে বেরোতে না পারলেও রাজনৈতিক কোনও মন্তব্য প্রকাশের জায়গাতেও তাঁকে দেখা যায় না। সেখানেই প্রশ্ন, তবে কী তিনি শীর্ষ নেতৃত্বের উপর বিরক্ত? অভিজিতের গলায় কেন্দ্রের বিজেপি নেতাদের সমালোচনাতেও প্রায় সেই সুর। তিনি জানান, বাংলা থেকে তৃণমূলকে বিজেপি সরাতে চায় কি না – সেটা একটা বড় প্রশ্ন। কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির বদল করতে চায় না।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...