Saturday, June 20, 2026

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

Date:

Share post:

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রতিদিন প্রার্থনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত “বাংলার মাটি, বাংলার জল” গান গাইতে হবে। এই বিষয় নিয়ে GTA কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি নেই। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানান, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বও বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার, শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Togore) রচিত বিখ্যাত “বাংলার মাটি বাংলার জল” গানটি বিদ্যালয়ের (School) প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। সেই মর্মে নির্দেশিকাও জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদা রক্ষায় রাজ্যের স্কুলগুলিতে প্রতিদিন সকালের প্রার্থনায় ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি গাওয়া আবশ্যক।“ রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রতিটি বিদ্যালয়ে নির্দেশ পাঠানো হয়েছে যাতে স্কুল প্রার্থনায় এই গানটি অন্তর্ভুক্ত করা হয়। প্রয়োজনে গানটির লিরিক্স ও সুরচর্চার জন্য শিক্ষক-শিক্ষিকাদের সহায়তা করতে বলা হয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে রবি ঠাকুর এই গানটি রচনা করেছিলেন। দেশের ঐক্য ও বাংলার সাংস্কৃতিক গৌরবের প্রতীক হিসেবে এই গান আজও সমান প্রাসঙ্গিক।
আরও খবরকে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

এর পরেই গুজব ছড়ায় যে এই বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে GTA কর্তৃপক্ষের মতবিরোধ দেখা দিয়েছে। শনিবার, সেই সব গুজব উড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানান, “স্কুলগুলিতে সকালের প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত গাওয়ার বিষয়ে জিটিএ কর্তৃপক্ষ তাদের মতামত প্রকাশ করেছে।
বিষয়টি নিয়ে জিটিএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা একটি পরামর্শ দিয়েছে যাতে স্পষ্ট করে বলা হয়েছে যে, স্কুলগুলিতে সকালের প্রার্থনা পরিচালনার সময়, স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্বও বিবেচনা করা উচিত।
এখানে কোনও ভুল বোঝাবুঝি নেই।“

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...