Wednesday, June 24, 2026

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

Date:

Share post:

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায় দেখা গেল শুভমন গিল – অভিষেক শর্মাদের (Shubman Gill & Avishek Sharma))। দুই ওপেনারের নান্দনিক ব্যাটিংয়ের মেজাজে যখন দারুণ এক ম্যাচ দেখার আশা জাগছিল, তখনই ছন্দপতন চার ওভার পাঁচ বলের মাথায়। আচমকা হালকা বৃষ্টি আর বজ্রবিদ্যুতের কড়া সতর্কতার জেরে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে হল দু দলের প্লেয়ারদের। বিপদ এড়াতে ধীরে ধীরে স্টেডিয়ামের একাংশ ফাঁকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।

টস হারলেও এদিন শুরু থেকে চেনা মেজাজে ব্যাটিং শুরু করেন অভিষেক। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। মিড অফে ক্যাচ ফেলে দিলেন ম্যাক্সওয়েল। তাতেও ১০০০ রান সম্পূর্ণ করা থেকে তাকে কেউ আটকাতে পারেননি।এরপরই নিজের ব্যাটিং দাপট দেখাতে শুরু করেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। টি টোয়েন্টি সিরিজে চেনা ফর্মে দেখা যাচ্ছিল না শুভমনকে। উদ্বিগ্ন ছিলেন গম্ভীর। তবে এদিন শুরু থেকেই স্বচ্ছন্দে আগ্রাসী ব্যাটিং করলেন তিনি। খেলা বন্ধ হওয়া পর্যন্ত ভারতের স্কোর বিনা উইকেটে ৫২। অভিষেক করেছেন ২৩ এবং শুভমনের ব্যক্তিগত স্কোর ২৯।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...