Saturday, April 11, 2026

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

Date:

Share post:

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত করা হল বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে ছিল বিশেষ সংবর্ধনা পর্বও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর পারমিতা চ্যাটার্জি, সমাজকর্মী অলোকানন্দা রায় এবং স্কুলের কর্ণধার শঙ্কর দত্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। মঞ্চে একে একে স্কুলের ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে পরিবেশন করে মনোমুগ্ধকর অনুষ্ঠান।

May be an image of flute

বোধি ভবনের লক্ষ্য শুধু একাডেমিক উৎকর্ষ নয়, মানবিক মূল্যবোধের বিকাশও। ঠিক যেমন একটি বীজ যথাযথ পরিচর্যায় শক্তিশালী বৃক্ষে পরিণত হয়, তেমনই এই স্কুল শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সহমর্মিতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের কর্ণধার শঙ্কর দত্ত বলেন, “আমরা চাই পড়ুয়ারা শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে উঠুক।” অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে কুর্নিশ জানান।

আরও পড়ুন- কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...