Wednesday, June 24, 2026

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

Date:

Share post:

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছিল। হৃদরোগ এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে শনিবার মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরিস্থিতি যথেষ্ট সংকটজনক থাকলেও মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসকদের তরফে সাংবাদিকদের জানানো হয়েছে আগের থেকে ভালো আছেন প্রেম। চিকিৎসায় সাড়া দিয়েছেন। আপাতত অবস্থা স্থিতিশীল।

সোমের সকালে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানোর পর থেকেই বলিউডি নিউজের দিকে লক্ষ্য রেখেছেন সিনেপ্রেমী আমজনতা। উদ্বেগের মাঝেই সাময়িক স্বস্তি বলিউডের নামকরা ভিলেনের শারীরিক অবস্থার উন্নতির আপডেটে। অভিনেতাকে আইসিইউ থেকে বের করে জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা আশা করছেন অন্যান্য প্যারামিটার ঠিক থাকলে আগামী দু-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...