Wednesday, June 10, 2026

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

Date:

Share post:

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian republic Day) দিন ছিল হামলার প্ল্যান, এমনটাই উঠে এল ফরিদাবাদ মডিউলে ধৃতকে জেরায়। ১০ নয়, ২৬ জানুয়ারি ছিল সেই দিন যেদিন দিল্লির প্রাণকেন্দ্রকে কাঁপিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। প্ল্যান মাফিক চলেছিল লালকেল্লায় রেইকিও। আল ফালাহ মেডিক্যাল থেকে ধৃত চিকিৎসক মুজাম্মিলকে জেরা করেই উঠে এসেছে এমনই এক ভয়ানক বিষয়।

প্রসঙ্গত, ফরিদাবাদে দুটি বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন মুজাম্মিল। তার মধ্যে ধোজ এলাকার একটি বাড়িতে প্রায় ৩৬০ কেজি বিস্ফোরক রাখা হয়েছিল। ওই বাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মুজাম্মিল ১৩ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দু’মাসের জন্য একটি ঘর ভাড়া নেন। প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা হিসেবে ২ হাজার ৪০০ টাকা মিটিয়ে দেওয়া হয়। কিন্তু যেদিন নিজের জিনিসপত্র রেখে গিয়েছিলেন তারপর আর মুজাম্মিল ওই ঘরে আসেননি। ভাড়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার দিন দুয়েক আগে সেখানে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমান বিস্ফোরক।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লালকেল্লার সামনে বিস্ফোরণে যুক্ত চিকিত্সক উমর মহম্মদের সঙ্গে মুজাম্মিলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দুজনই কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ফরিদাবাদে বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের খবর পেয়ে পালিয়ে যান উমর। এরপর লালকেল্লার কাছে এসে বিস্ফোরণ ঘটান তিনি। মুজাম্মিলের ডেরা থেকে বেশিরভাগই অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়েছিল। লালকেল্লার সামনেও অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহৃত হয়েছিল বলে জানা গিয়েছে।

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...